<p><span style="font-family: 'Tiro Bangla', serif;"><strong>আজ (মঙ্গলবার)</strong> এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন বলেন, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষার মূল ভিত্তি হচ্ছে যোগ্য ও মেধাবী শিক্ষক। অতীতে স্থানীয় ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং জাল সনদের মতো নানা অভিযোগ ও বিতর্কের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয়ভাবে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা গড়ে উঠেছিল।</span></p>