লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
১। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন। ২। বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা শক্তিশালী করা। ৩। বিচারপ্রার্থীদের দ্রুত, সহজ ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ। ৪। মামলা জট কমানো এবং বিচারপ্রক্রিয়া আধুনিক ও জনবান্ধব করার দাবিতে কাজ করা। ৫। অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে আইনি সহায়তা প্রদান। ৬। আইনজীবীদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, কল্যাণ ও দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। ৭। নবীন আইনজীবীদের প্রশিক্ষণ, মেন্টরশিপ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ। ৮। সংবিধান, মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষায় আইনগত ভূমিকা পালন। ৯। দুর্নীতি, বিচারহীনতা ও আইনের অপব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। ১০। জনস্বার্থে আইন সংস্কার, গবেষণা এবং নীতিগত সুপারিশ প্রণয়ন।