আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি
সহযোগী সংগঠন

বাংলাদেশে ছাত্র মিশন

বাংলাদেশ ছাত্র মিশন হলো বাংলাদেশ লেবার পার্টির সহযোগী ছাত্র সংগঠন। ২০০৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত এই সংগঠনটি ছাত্রসমাজের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে ছাত্র মিশন সম্পর্কে

বাংলাদেশ ছাত্র মিশন একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও ছাত্রকল্যাণে নিবেদিত জাতীয় ছাত্র সংগঠন। ২০১৫ সালের ১২ এপ্রিল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে সংগঠনটি "লেবার পার্টি ছাত্র ফোরাম" নামে কার্যক্রম পরিচালনা করলেও নতুন প্রজন্মের চাহিদা ও সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র মিশন নামে নতুন যাত্রা শুরু করে।

শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই সংগঠনের মূল আদর্শ।

বিগত প্রায় ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, ভোটাধিকার হরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য, দখলদারিত্ব, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র মিশন ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছে।

জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র মিশনের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। আন্দোলনের সময় পুলিশের গুলিতে ছাত্র মিশনের নিবেদিতপ্রাণ কর্মী শহীদ নাঈম হাওলাদার যাত্রাবাড়ীতে শাহাদাত বরণ করেন। তাঁর আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ ছাত্র মিশন বিশ্বাস করে— "শিক্ষা হবে অধিকার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হবে অঙ্গীকার, আর মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।"

মূল কর্মক্ষেত্র

যেসব ক্ষেত্রে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি

01

আমাদের উদ্দেশ্য

বাংলাদেশ ছাত্র মিশনের লক্ষ্য কেবল ছাত্ররাজনীতি নয়; সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে একটি মানবিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা।

02

আমাদের লক্ষ্যসমূহ

১। সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করা। ২। নিরাপদ, সন্ত্রাসমুক্ত, অস্ত্রমুক্ত ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা। ৩। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকের প্রতি সকল ধরনের হয়রানি, রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্য বন্ধ করা। ৪। শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং, যৌন হয়রানি, ইভটিজিং, বুলিং ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। ৫। শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা পালন। ৬। ভর্তি, পরীক্ষা, ফলাফল ও সার্টিফিকেট প্রাপ্তিতে দুর্নীতি ও হয়রানি বন্ধ করা। ৭। শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কাজ করা। ৮। টিউশন ফি ও শিক্ষা ব্যয় সহনীয় রাখা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা সহায়তা বৃদ্ধি। ৯। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা। ১০। শিক্ষিত বেকারত্ব দূর করতে কর্মমুখী, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর দাবি। ১১। গবেষণা, উদ্ভাবন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার। ১২। ছাত্র সংসদ নির্বাচনসহ শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। ১৩। মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। ১৪। নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা।

03

আমাদের কর্মসূচি

১। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন। ২। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের আইনি ও প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় সহযোগিতা। ৩। শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণ ও সমস্যা সমাধানে "স্টুডেন্ট সাপোর্ট সেল" গঠন। ৪। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান। ৫। ক্যারিয়ার গাইডলাইন, চাকরি প্রস্তুতি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। ৬। আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভাষা শিক্ষা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। ৭। রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, দুর্যোগে ত্রাণ ও সামাজিক সেবামূলক কার্যক্রম। ৮। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, অনলাইন অপরাধ ও সাইবার বুলিংবিরোধী সচেতনতা কার্যক্রম। ৯। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় বিশেষ কর্মসূচি। ১০। শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং কার্যক্রম চালুর দাবিতে আন্দোলন। ১১। জাতীয় দিবস, শহীদ স্মরণ, সেমিনার, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণা কার্যক্রম পরিচালনা। ১২। জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ।

04

আমাদের অঙ্গীকার

বাংলাদেশ ছাত্র মিশন বিশ্বাস করে, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর। তাই আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চাই, যেখানে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে পড়বে না, কোনো শিক্ষক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন না, কোনো অভিভাবক অযথা হয়রানির শিকার হবেন না এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার নিরাপদ কেন্দ্র।

05

আমাদের আহ্বান

প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি। বাংলাদেশ ছাত্র মিশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন। ছাত্রসমাজের অধিকার, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবকের মর্যাদা, নিরাপদ শিক্ষাঙ্গন এবং একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অংশ নিন।

বাংলাদেশে ছাত্র মিশন-এ যোগ দিন

আপনার অংশগ্রহণেই সংগঠন আরও শক্তিশালী হবে।

এখনই আবেদন করুন