জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২রা আগস্ট ২০২৬ রবিবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে "রাষ্ট্র সংস্কারই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার" শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি ও করণীয় নিয়ে সভায় বিশদ আলোচনা করা হবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।