আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির

প্রকাশিত: 2026-07-29 17:11:12 অফিশিয়াল বিবৃতি
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ লেবার পার্টির
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলা, নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর আক্রমণ এবং মালামাল ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। আজ (বুধবার) এক যৌথ বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এই প্রতিক্রিয়া জানান।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। আজ (বুধবার) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, নেতাকর্মীদের আহত করা, সাংবাদিকদের ওপর আক্রমণ, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী। নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু কোনো অবস্থাতেই সহিংসতা, হামলা বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধান সকল নাগরিক ও রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের জন্য সমান ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। কোনো রাজনৈতিক শক্তির প্রতি পক্ষপাতমূলক আচরণ বা সহিংসতাকে প্রশ্রয় দেওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশ লেবার পার্টির নেতৃদ্বয় দেশবাসীর প্রতি শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদী রাজনীতির অবসান। সেই চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।