আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি
১১ দলীয় লিয়াঁজো কমিটির সভা

৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে পল্টনের সমাবেশ সফল করুন

প্রকাশিত: 2026-07-31 16:13:53 অফিশিয়াল বিবৃতি
৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে পল্টনের সমাবেশ সফল করুন
৩০ জুলাই সন্ধ্যায় মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঘোষিত ১১ দলের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান। আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলের সন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

 বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মুত্রপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ও মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এলডিপির মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান ও মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী।

 বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনের ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের উপর বিএনপির সন্ত্রাসীদের বর্বর হামলার তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়। সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি ।