আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি
শীর্ষনেতাদের সভার সিদ্ধান্ত

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় ঐক্য

প্রকাশিত: 2026-08-04 04:30:06 অফিশিয়াল বিবৃতি
দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় ঐক্য
৩ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭:৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানীর মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭:৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানীর মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি, লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।

শীর্ষ বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। 

বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন-

৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

৬ আগস্ট দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আগামী ৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের গণসমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। 

বি: দ্র: ৬ আগস্ট সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।  

(সুত্র : বাংলাদেশ জামায়াতে ইসলামী পেইজ)