আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি
১১ দলীয় ঐক্যের সমাবেশে ডা. ইরান 

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য সুসংহত করুন

প্রকাশিত: 2026-08-05 14:34:48 অফিশিয়াল বিবৃতি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য সুসংহত করুন
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন জনগণ দেখেছে, তা বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিতা, আইনের শাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস সংকট, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এসব সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণে কার্যকর রাষ্ট্র সংস্কার এবং গণরায়ের প্রতিফলন ঘটানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দেশবাসীর প্রতি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের আন্দোলনে ঐক্যবদ্ধ  থাকার আহ্বান জানান।