আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিন - ২২ অক্টোবর লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে - সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে বাংলাদেশ ছাত্র মিশনে যোগ দিন - ২৪ নভেম্বর ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ সফল করুন - লেবার পার্টির মুলনীতি-সুস্থ্যধারার রাজনীতি
লেবার পার্টির জরুরি সভা

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান

প্রকাশিত: 2026-08-22 15:32:57 অফিশিয়াল বিবৃতি
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

শনিবার গ্রান্ডতাজ রেষ্টুরেন্টে লেবার পার্টির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকার ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, জনগণের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট ও নানা জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় রাজনৈতিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে আগামী ২৮ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভা সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। প্রস্তুতি সভায় লংমার্চে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ ও কর্মসূচি সফল করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় লেবার পার্টির নেতৃবৃন্দ লংমার্চ কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন, সাংগঠনিক প্রস্তুতি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মোঃ গোলাম আজম প্রমুখ।