আজ (শুক্রবার) বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে বাংলাদেশ লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন বলেন, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষার মূল ভিত্তি হচ্ছে যোগ্য ও মেধাবী শিক্ষক। অতীতে স্থানীয় ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব এবং জাল সনদের মতো নানা অভিযোগ ও বিতর্কের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয়ভাবে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা গড়ে উঠেছিল।

ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে গনহত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি-ধমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এখন সময়ের দাবি।
আজ (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রমিশনের নেতৃবৃন্দ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস আলিমসহ অসংখ্য নেতাকর্মীর ওপর সংঘটিত হামলা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতার উদ্বেগজনক বহিঃপ্রকাশ। হামলাকারীরা নির্বাচিত জিএস আলিমসহ বহু নেতাকর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে জোরপূর্বক বের করে দেয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিও অসম্মানজনক আচরণ করা হয়েছে।
৩ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭:৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক শীর্ষ বৈঠক রাজধানীর মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেবো জুলাই দেবো না শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সতের বছরের নির্যাতনের কথা যেন সরকার ভুলে না যায়। আমরা তো নতুন কিছুই দেখছি না। আগের ফ্যাসিস্ট যা করে গেছে, এখন হুবহু ফটোকপি আপনারা করছেন। বিরোধী দলের ওপর দমন-পীড়ন আপনারাও আগের মতোই করছেন।
৩০ জুলাই সন্ধ্যায় মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঘোষিত ১১ দলের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড ও অসহযোগ কর্মসূচির সমর্থনে ৪ঠা আগস্ট ২০২৪ শাহবাগ অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্রমিশন। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হন।
২রা আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশন। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি জানান।
৫ই আগস্ট ২০২৪ ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার কোটি মানুষের মিলনমেলায় অংশ নেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। গণভবনের সামনে সেনাবাহিনীর ট্যাংকের পাশে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ঐতিহাসিক এই দ্বিতীয় স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উল্লাস প্রকাশ করেন।
৩রা আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ লেবার পার্টি ও ছাত্রমিশনের বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের একদফা দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ছাত্র হত্যার বিচার দাবি করেন।